Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বিতর্কের পর বদলে গেল বাফুফের স্পন্সর

b90
[publishpress_authors_box]

বাংলাদেশ ফুটবল লিগের লোগো ও টাইটেল স্পন্সর ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। লোগো নকলের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার টাইটেল স্পন্সর নিয়ে বড়সড় ধাক্কা খেল বাফুফে।

 বাফুফে থেকে জানানো হয়েছিল, মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি ‘পেট্রোনাস’ বাংলাদেশ ফুটবল লিগের স্পন্সর হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি জানিয়ে দিয়েছে, বাফুফের সঙ্গে তাদের কোনো চুক্তিই হয়নি। এতে বাফুফের ও লিগের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে দাবি অনেকের।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, পেট্রোনাস বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে কোনো ধরনের স্পনসরশিপ চুক্তিতে যায়নি। বিতর্কে পড়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন স্পন্সরের নাম ঘোষণা করেছে বাফুফে। লিগের নতুন স্পন্সর এখন ইউনাইটেড হেলথ কেয়ার।

দেশের শীর্ষস্থানীয় ফুটবল লিগ চলতি মৌসুমে শুরু হয়েছিল কোনো টাইটেল স্পনসর ছাড়া। দুই রাউন্ড শেষে গতকাল শুরু হয়েছে তৃতীয় রাউন্ড। খেলা শুরুর আগের দিনই বাফুফে ঘোষণা করে যে তারা লিগের জন্য স্পনসর পেয়েছে এবং নতুন লোগোও উন্মোচন করেছে।

 শুরুতে লোগো নকল করার অভিযোগে জেরবার বাফুফে। এরপর পেট্রোনাস জানায়, বাংলাদেশের লিগে তাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের কোনো অনুমোদন দেওয়া হয়নি। আর বাফুফে জানিয়েছে, পেট্রোনাস একটি বিবৃতিতে জানায় যে তারা এই মৌসুমে টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করতে পারবে না।

কেন এই ঘটনাটা ঘটেছে, সেটির পরিষ্কার ব্যাখ্যা দেয়নি বাফুফে। পেট্রোনাসের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে ইউনাইটেড গ্রুপ। মূলত বাফুফের সঙ্গে চুক্তি হয়েছে তাদেরই। দিনভর বিতর্ক, বিভ্রান্তি এবং সমালোচনার পর অবশেষে সন্ধ্যায় নতুন স্পনসর ঘোষণা করে বাফুফে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত