Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আজ ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সা, শীর্ষে মার্শেই

c1
[publishpress_authors_box]

আন্তর্জাতিক বিরতির পর শুরু হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জমজমাট লড়াই। শুক্রবার ফ্রেঞ্চ লিগে পিএসজির একচ্ছত্র দাপট পেছনে ফেলে শীর্ষে পৌঁছেছে অলিম্পিক মার্শেই।

পিএসজি এতদিন শীর্ষে থাকলেও মার্শেই ও লাঁস তাদের চ্যালেঞ্জ জানাচ্ছিল শুরু থেকে। ১২ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ২৭। সমান ম্যাচে মার্শেই ও লাঁসের পয়েন্ট ছিল ২৫ করে।

 শুক্রবার নিসেকে ৫-১ গোলে বিধ্বস্ত করে পিএসজির সিংহাসন কেড়ে শীর্ষে ফিরেছে মার্শেই। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২৮। অবশ্য আজ রাতে লা হাভরের বিপক্ষে জিতলে আবার শীর্ষস্থান ফিরে পাবে পিএসজি।

মার্শেইয়ের হয়ে জোড়া গোল ম্যাসন গ্রিনউডের। এই মৌসুমে এ নিয়ে ১১ গোল করলেন গ্রিনউড। একটি করে গোল করেছেন পিয়েরে এমেরিকে অবামায়েং, টিমোথি উইয়াও ও ইগর।

পিএসজির সিংহাসন কেড়ে শীর্ষে ফিরেছে মার্শেই।

লা লিগায় শীর্ষে পৌঁছানোর হাতছানি বার্সেলোনার সামনে। ১২ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩১, আর সমান ম্যাচে বার্সার ২৮। রবিবার রাতে রিয়াল লড়বে এলচের বিপক্ষে। তার আগে আজ রাতে বার্সা নামবে অ্যাথলেটিক বিলবাওয়ের পরীক্ষায়। আজ জিতলে রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছাবে বার্সা। তাতে ৯০০ দিনের বেশি সময় পর স্মরণীয় হবে ক্যাম্প ন্যুতে  ফেরাটাও।

২০২৩ সালের ২৮ মার্চের পর থেকে বার্সেলোনা শহরের মন্টজুইক পাহাড়ে অবস্থিত অলিম্পিক স্টেডিয়ামে খেলতে বাধ্য হয়েছিল। একাধিক দফা দেরির কারণে ক্যাম্প ন্যু পুনরায় খুলছে নির্ধারিত সময়ের এক বছর পরে। ১.৫ বিলিয়ন ইউরোর (১.৭৫ বিলিয়ন ডলার) এই রূপান্তর কাজ পুরো সময়জুড়ে নানা নির্মাণ জটিলতায় আটকে ছিল।

প্রথম ধাপে ক্যাম্প ন্যু সাময়িকভাবে ৪৫,৪০১ দর্শকের জন্য উন্মুক্ত করা হবে। ওপরের তলা পুরোপুরি তৈরি হলে ধারণক্ষমতা ১,০৫,০০০ এ পৌঁছাবে। আজকের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে নিমিষেই।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found