Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ইতালির প্লে অফের পথটাও কঠিন

italy
[publishpress_authors_box]

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অথচ সেই দলটিই কিনা টানা দুটি বিশ্বকাপে সুযোগ পায়নি! সংখ্যাটা তিন হওয়ার আশঙ্কায়। ২০২৬ বিশ্বকাপেও সরাসরি জায়গা হয়নি আজ্জুরিদের। ৪৮ দলের বিশ্বকাপ স্বপ্ন ঝুলে আছে প্লে অফ ভাগ্যে। সেই পথটা খুব একটা সহজ হয়নি। প্লে-অফ সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড। এই বাধা পেরোলে ফাইনাল খেলবে ওয়েলস ও বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচের জয়ীর বিপক্ষে।

২০২২ সালের বিশ্বকাপ বাছাইয়েও প্লে অফ খেলতে হয়েছিল ইতালিকে। সেবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নর্থ মেসেডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল তাদের। সেই তুলনায় এবারের পথটা কঠিনই ইতালির। প্লে অফের প্রথম রাউন্ড, অর্থাৎ সেমিফাইনালে খেলতে হবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। এবারের বিশ্বকাপ বাছাইয়ে জার্মানির কঠিন পরীক্ষা নিয়েছিল দলটি।

এই ধাপ পেরিয়ে গেলে, ইতালি খেলবে ফাইনালে। এই ম্যাচটি জিতলেই আট বছর পর বিশ্বকাপে ফিরবে আজ্জুরিরা। সেই স্বপ্ন পূরণ করতে হলে জিততে হবে ওয়েলস কিংবা বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ে এই দুই দলের পারফরম্যান্সও দুর্দান্ত।

২০২২ বিশ্বকাপ খেলছে ওয়েলস। প্লে অফের বাধা পেরিয়েই কাতারের ফুটবল মহাযজ্ঞে নাম লিখিয়েছিল দেশটি। এবারের বাছাইয়ের পারফরম্যান্সও দারুণ। মাত্র ২ পয়েন্টে পিছিয়ে থাকায় সরাসরি সুযোগ হয়নি তাদের। ইতালির জন্য তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

সবচেয়ে কঠিন ‘বি’ পথটা। একদিকে ফাইনালের জন্য লড়বে সুইডেন-ইউক্রেন, অন্যদিকে লড়বে পোল্যান্ড-আলবেনিয়া। এই চার দল থেকে সেরা দলটি যাবে বিশ্বকাপের মূল পর্বে। পাথ-সি’তে সেমিফাইনালে লড়বে তুরস্ক-রোমানিয়া ও স্লোভাকিয়া-কসোভো। পাথ-ডি থেকে টিকিট পেতে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ডেনমার্ক-নর্থ মেসেডোনিয়া ও চেক প্রজাতন্ত্র-আয়ারল্যান্ড।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found