Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
রাইজিং স্টার্স এশিয়া কাপ

গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পেল ভারতকে

a2
[publishpress_authors_box]

রাইজিং স্টার্স এশিয়া কাপে নিজেদের গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ। যদিও ১৬০ রানের লক্ষ্য পেয়েও লঙ্কানদের হারাতে পারেনি আকবর আলীর দল। তাদের ইনিংস থেমেছে ১৫৩ রানে। ৬ রানের হারতে হয়েছে ম্যাচটি।

শেষ ম্যাচে হারলেও গ্রুপসেরা হয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ খেলেছে গ্রুপ ‘এ’–তে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তিন দলের পয়েন্টই ৪ করে হলেও রান রেটে বাদ পড়েছে আফগানরা।

শ্রীলঙ্কার ১৫৯ রানের জবাবে ২৯ রানেই বাংলাদেশ হারায় ওপেনার হাবিবুর রহমান সোহানের উইকেট। তিনি ২৭ রান করেই আউট হন। ১৭ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার জিসান আলম।

জয় পেতে শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। প্রথম বলেই রাব্বির সহজ ক্যাচ ছাড়েন আরাচিগে। পরের বলে ছক্কা মারেন মেহরব। তৃতীয় বলটি হয় ওয়াইড। বৈধ তৃতীয় বলে লেগ বাই থেকে আসে এক রান। আর চতুর্থ বলে বাই থেকে বাংলাদেশ যোগ করে আরও এক রান।

শেষ ২ বলে দরকার ছিল ৭ রান। তবে পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি রাব্বি। আর শেষ বলে হয়ে যান আউট। বাংলাদেশ ম্যাচ হারে ৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ‘এ’ : ২০ ওভারে ১৫৯/৭ (আরিচিগে ৬৯, ভেল্লালাগে ২৩; আবু হায়দার ২/৩৭, রিপন ২/৪১) ; বাংলাদেশ ‘এ’ : ২০ ওভারে ১৫৩/৬ (হাবিবুর ২৭, জাওয়াদ ২৬, আকবর ২৫; ভেল্লালাগে ৩/১৯)। ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল ৬ রানে জয়ী।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found