Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কাবাডি বিশ্বকাপ : বাংলাদেশে আসছে না জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা

ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয় দল।
ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয় দল।
[publishpress_authors_box]

মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার শুরু হবে নারী কাবাডি বিশ্বকাপ। আজ (শনিবার) আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন। 

মাসখানেক আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগতিকসহ ১৪ দেশের অংশগ্রহণের কথা বলেছিল কাবাডি ফেডারেশন। টুর্নামেন্টের দুই দিন আগে আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১১ দেশের কথা। বাংলাদেশে আসছে না জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা।

এ নিয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বললেন, ‘‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আমাদের ১৪টি দেশ চূড়ান্ত ও দুটি দেশ পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাই রেখেছিল। সেই ১৪ দেশের মধ্যে জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা আসছে না। এদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে পাকিস্তান ও পোল্যান্ডের খেলার সুযোগ ছিল। পাকিস্তান আসবে না, পোল্যান্ড আসছে। আমরা স্বাগতিক হিসেবে স্থানীয়  আবাসন, যাতায়াত প্রদান করব। টুর্নামেন্টে আগমন ও অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের।’’

আগামীকাল (রবিবার) টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিকেলে যমুনায় ১১ দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন হবে। বাংলাদেশে আয়োজিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপ স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখার জন্য এমন চেষ্টা বলে জানিয়েছেন কাবাডির সাধারণ সম্পাদক।

বিশ্বকাপে বাংলাদেশ দল

 শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার,স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র),আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

কোচ :  শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান। 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত