Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঢাকায় লিওনাইন গ্র্যান্ডমাস্টারস দাবা ২১ বছর পর

লিওনাইন চেস ক্লাবে সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি : সংগৃহীত
লিওনাইন চেস ক্লাবে সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

লিওনাইন চেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৪ সালে। তারা প্রথম গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করে ২০০৩ সালে। দ্বিতীয়বার করেছিল ২০০৪ সালে। এরপর দীর্ঘ বিরতি। অবশেষে ২১ বছর পর আবারও গ্র্যান্ডমাস্টারস দাবা আয়োজন করতে যাচ্ছে তারা, যা ঢাকায় শুরু হবে আগামীকাল (শনিবার)।

 ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের পাশে লিওনাইন চেস ক্লাবের অফিসে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সেখানে আজ সংবাদ সম্মেলনে জানানো হয় বিস্তারিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, বিশেষ অতিথি দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, দাবার আন্তর্জাতিক বিচারক হারুনুর রাশীদ, লিওনাইন চেস ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন জিম্মু 

দাবা ফেডারেশনের সহযোগিতায় চার দেশের ১০ দাবাড়ু অংশ নেবেন এই টুর্নামেন্টে। গ্র্যান্ডমাস্টার রয়েছেন ৩ জন, আন্তর্জাতিক মাস্টার ৪ জন ও ফিদে মাস্টার ৩ জন।

গ্র্যান্ডমাস্টারদের মধ্যে আছেন বাংলাদেশের রিফাত বিন সাত্তার, ভিয়েতনামের নগুয়েন ডাক হোয়া ও উজবেকিস্তানের আবদিমালিক। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, মনন রেজা, আবু সুফিয়ান শাকিল ও ভারতের আরিয়ান ভাসনি। ফিদে মাস্টার বাংলাদেশের সাকলাইন মোস্তফা, তাহসিন তাজওয়ার ও ভারতের ভেদান্ত পানেসার।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় সবাই সবার সঙ্গে খেলবেন। দাবাড়ুদের সামনে থাকছে গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের সুযোগ। সে জন্য ৯ ম্যাচে লাগবে ৭ পয়েন্ট।

অনুষ্ঠানে লিওনাইন চেস ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন জিম্মু জানান, ফেডারেশনে শৃঙ্খলা না থাকায় ২১ বছর টুর্নামেন্টের আয়োজন করেননি তারা। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্ত্রী তাসমিন সুলতানার আগ্রহে এবার আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত