Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সিলেটে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

j0
[publishpress_authors_box]

ম্যাচের প্রথম তিন দিন শেষেই বোঝা গিয়েছিল সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টের পরিণতি। তৃতীয় দিন ৫ উইকেট হারানো আইরিশরা আজ যখন চতুর্থ দিনের প্রথম সেশনে আরও ২ উইকেট হারায়, তখন জাগে ইনিংস হারের শঙ্কা।

শেষ পর্যন্ত হলোও সেটা। সিলেটে প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে এ নিয়ে চতুর্থবার ইনিংস ব্যবধানে জয় পেল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে ৫ উইকেটে ৮৬ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে আয়ার‍ল্যান্ড। পঞ্চম ওভারেই উইকেট হারায় আইরিশরা। ৩৪তম ওভারের শেষ বলে তাইজুল ইসলামের বলে স্লগ সুইপ করতে গিয়ে সাদমানকে ক্যাচ দিয়ে আউট হন ম্যাথু হামফ্রিস (১৬)।

মিরাজের এক ওভারেই দুবার রিভিউ নিয়ে বাঁচেন অ্যান্ডি ম্যাকব্রাইন, প্রথম সেশনে রিভিউ নিয়ে আউটের সিদ্ধান্ত বদলান বলবার্নিরও। ম্যাকব্রাইনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ইনিংস হার এড়ানোর প্রাণপন চেষ্টা করছে আয়ারল্যান্ড। শেষ পর্যযন্ত ৫২ রান করা ম্যাকব্রাইনকে হাসান মুরাদের ক্যাচ বানিয়ে ফেরান নাহিদ রানা।

এরপর ম্যাকার্থির সঙ্গে নেইলের ৫৪ রানের জুটিতে আইরিশদের অলআউট হওয়ার সময়টা একটু বাড়ে এই যা। হাসান মুরাদ ৪টি আর তাইজুল নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রাইন ৫২, স্টার্লিং ৪৩, বলবার্নি ৩৮; মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪) ; বাংলাদেশ: ৫৮৭/৮ (ডিক্লেয়ার) ; ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী ; ম্যাচ সেরা: মাহমুদুল হাসান।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found