Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কাফুর সঙ্গে ঢাকায় আসবেন ক্যানিজিয়াও

x1
[publishpress_authors_box]

আগামী ডিসেম্বরে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের তত্ত্বাবধানে কনমেবল ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল আসর ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫’। ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত।

সেই আয়োজনে প্রথমবারের মতো ঢাকায় পা রাখতে যাচ্ছেন তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা ফুটবলার কাফু। তার সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান সাবেস্তিয়ান ভেরন কিংবা ক্লাদিও ক্যানিজিয়াদের কোনো একজনকে আনার কথা জানিয়েছিলেন আয়োজকরা।

আজ (বৃহস্পতিবার) আর্জেন্টিনার সাবেক তারকা ক্লদিও ক্যানিজিয়ার থাকার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। তাই দাবি পূরণ হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের।

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে খেলেছিলেন ক্যানিজিয়া। তিনি ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। ম্যারাডোনার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় কাটিয়েছেন ক্যানিজিয়া। 

‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল বাংলাদেশে আসবে। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত