Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না : মির্জা ফখরুল

মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস
[publishpress_authors_box]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।

বাসস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৫ আগস্টেই বলেছিলেন- আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে বলতে চাই- অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।”

আগামী ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়, নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।”

বিএনপি মহাসচিব বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আল মামুন আলম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found