বিপিএলের অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস। মাস ছয়েক আগেও তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন অগ্রণী ব্যাংকের অধিনায়ক। তবে এবারের বিপিএলে ২২ গজে দেখা যাবে না ইমরুলকে। এবার তিনি দায়িত্ব পেয়েছেন সিলেট টাইটান্সের ব্যাটিং কোচের।
জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলা ইমরুল এখন কোচিংয়েই বেশি মনোযোগী। তার হাতেখড়িটা হতে যাচ্ছে বিপিএলের মতো বড় আসরে। এছাড়া বোলিং কোচ হিসেবে সিলেটে দেখা যবে সৈয়দ রাসেলকে। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পেরে কেমসলে রবকে।

আগামী ১৭ নভেম্বর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজ আর স্পিনার নাসুম আহমেদকে দলে নিয়েছে সিলেট। দলটির অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে মিরাজকে। গত আসরে খুলনার হয়ে ব্যাটিংয়ে ৩৩৫ রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছিলেন ১৩ উইকেট।
বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স-এর প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে হান্নান সরকারকে। চার বছর পর বিপিএলে কোচ হিসেবে ফিরছেন তিনি। এ নিয়ে হান্নানই ফেইসবুকে লিখেছেন, ‘‘চার বছর পর, ফিরছি আবারও। দেখা হচ্ছে খুব জলদি, ইনশাআল্লাহ।’’



