Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এসএ গেমস হচ্ছে না জানুয়ারিতে

sa6
[publishpress_authors_box]

পাকিস্তানে এসএ গেমস হবে হবে করে আর হচ্ছে না। পেছাতে পেছাতে ২০২৬ সালের জানুয়ারিতে গিয়ে ঠেকেছিল। এখন আয়োজক পাকিস্তান বলছে, সেটাও পারবে না। তারা প্রস্তাব দিয়েছে ২০২৭ সালের নভেম্বরে এই গেমস আয়োজন করার।

গত অক্টোবরে বাহরাইনে এশিয়ান যুব গেমস চলাকালে দক্ষিণ এশিয় অলিম্পিক কাউন্সিলের সভায় এসএ গেমস অনিশ্চিত হওয়ার খবর জানা গেছে। সেখানে পাকিস্তানের অলিম্পিক কাউন্সিলের কর্মকর্তারা আগামী জানুয়ারিতে গেমস আয়োজনের অপারগতার কথা জানিয়েছেন। তারা ২০২৭ সালের নভেম্বরে আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব যে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে, তা-ও নয়। তবে আয়োজকরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসএ গেমসের বিষয়ে জানাবে বাংলাদেশ অলিম্পিককে।

এই খবর শোনার পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও বিভিন্ন ফেডারেশনকে জানিয়ে দিয়েছে। তাতে করে অনেক ফেডারেশন তাদের চলমান ক্যাম্প বন্ধ করে দিয়েছে। গেমস হবে বলে যারা প্র্যাকটিসে ছিল সেই অ্যাথলেটরা হতাশ হয়ে পড়েছেন। এবার ২৬টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছিল।

সর্বশেষ এসএ গেমস হয়েছিল ২০১৯ সালে নেপালে।     

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found