Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শুরুর আগেই বিতর্কে বিপিএল, ৫ ফ্র্যাঞ্চাইজির নতুন নাম প্রকাশ

bpl1
[publishpress_authors_box]

বিপিএলের দামামা বেজে গেছে। আগ্রহী ১১ প্রতিষ্ঠান থেকে ৫ ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছিল বিসিবি। আরেকটি দল যুক্ত হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ৫ দল নিয়ে টুর্নামেন্ট করার কথাই আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করেছে বিসিবি। প্রকাশ করা হয়েছে তাদের নামও।

বিপিএলে পাঁচ দল খেলবে ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স নামে।রংপুর রাইডার্স আগের আসরেও একই নামে খেলেছিল। গত মৌসুমে খেলা ঢাকা ক্যাপিটালসের নামও বদলায়নি। তবে বদলে গেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম। 

রংপুরের মালিকানায় আছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। ঢাকার মালিকানা চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), চট্টগ্রামের ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহীর নাবিল গ্রুপ ও সিলেটের ক্রিকেট উইথ সামি। ফ্র্যাঞ্চাইজিগুলোর নতুন নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলের পাঁচ দলের নাম:

ঢাকা ক্যাপিটালস

চট্টগ্রাম রয়্যালস

রাজশাহী ওয়ারিয়র্স

রংপুর রাইডার্স

সিলেট টাইটান্স

এদিকে মাঠে গড়ানোর আগেই বিতর্কিত হয়ে পড়েছে বিপিএল। কারণ বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্তত দুটির মালিকানায় অংশীদার হিসেবে আছেন সন্দেহভাজন দুজন ব্যক্তি। তাদের ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন বিভাগ পর্যবেক্ষণ পাঠিয়েছে বিসিবির কাছে। দুই ফ্র্যাঞ্চাইজিকেই বলা হয়েছে, বিতর্কিত ব্যক্তিদের বাদ দিতে হবে মালিকানা থেকে।

এছাড়া বিসিবির নতুন পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন পরিচালক বিপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত। তাতে স্বার্থের সংঘাত তৈরি করেছে আরেক বিতর্ক। এরই মাঝে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্তদের নিয়েই হবে এবারের বিপিএল!

যদিও শুরুতে জানানো হয়েছিল স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসা খেলোয়াড়–কর্মকর্তাদের এবারের বিপিএলের বাইরে রাখা হবে। তবে, সেই অবস্থান থেকে সরে এসেছে গভর্নিং কাউন্সিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত কোচ–কর্মকর্তারাই শুধু এবারের বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন না। কিন্তু অভিযুক্ত খেলোয়াড়েরা থাকবেন ড্রাফটে, পারফরম্যান্সের ভিত্তিতে খেলতেও পারবেন।

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালও নাকি একই পরামর্শ দিয়েছেন। কারণ অভিযুক্তদের বিপক্ষে এখনও পর্যাপ্ত প্রমাণ পায়নি বিসিবি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found