Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫% করে অর্থ বিভাগের চিঠি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। ছবি : প্রথম আলো
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। ছবি : প্রথম আলো
[publishpress_authors_box]

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

প্রথম আলো জানিয়েছে, রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই চিঠি দেয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। তারা ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। এখনও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রবিবার অষ্টম দিনের মতো শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি চলছে। এখন তারা রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন।

এর মধ্যে রবিবার অর্থ বিভাগ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) করার সিদ্ধান্ত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিল।

আগামী ১ নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে। এতে মোট ছয়টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে আছে এই বাড়িভাড়া পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করতে হবে। এ ছাড়া এই ভাতা বৃদ্ধিতে শিক্ষক-কর্মচারীরা কোনও বকেয়া পাবেন না।

কয়েক দিন আগে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে দেখা করেছিল।

তখন শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) দিতে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে সেদিন শিক্ষক-কর্মচারীরা বলেছিলেন, তারা এটি মানবেন না।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেয়ে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর তাদের বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগ সম্মতিপত্র দিয়েছিল।

যদিও শিক্ষকদের আন্দোলনের কারণে সেটি কার্যকর করেনি শিক্ষা মন্ত্রণালয়। বরং তারা শতাংশের হিসাবে বাড়িভাড়া দিতে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল। এতে চারটি ভাগ (৫, ১০, ১৫, ২০ শতাংশ) করে হিসাব করে দেখানো হয়েছিল, কত টাকা লাগবে। সেখান থেকে সরকারের সামর্থ্য অনুযায়ী বাড়িভাড়া বাড়ানোর অনুরোধ করা হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত