Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চারদিনের সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান

waker-uz-zaman
[publishpress_authors_box]

‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইসিপিএসি)-২০২৫’ এ যোগ দিতে চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন।

এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে। 

সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত