Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বার্ন ইনস্টিটিউট ছাড়ল মাইলস্টোনের আরও ৩ শিক্ষার্থী

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে। ছবি : হারুন-অর-রশীদ
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বৃহস্পতিবার ছাড়পত্র দেওয়া হয়েছে।

তারা হলো আলভিরা (১০), সামিয়া (১০) ও নুসরাত (১২)।

বাসস জানিয়েছে, তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি আরও জানান, এ নিয়ে বিমান দুর্ঘটনায় দগ্ধ মোট ২৩ জনকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও ১৩ জন দগ্ধ রোগী সেখানে চিকিৎসাধীন আছে।

গত ২১ জুলাই উড্ডয়নের কয়েক মিনিট পরই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দুইতলা ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাইলটসহ ৩৫ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত