Beta
বুধবার, ৩ জুন, ২০২৬
Beta
বুধবার, ৩ জুন, ২০২৬

ডিজে, ইউটিউবারের পর সিলেটে সাংবাদিক হলেন ডাচ ক্রিকেটার

fy
[publishpress_authors_box]

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কাভার করতে নেদারল্যান্ডসের কোনো সাংবাদিক সিলেটে আসেননি। সে অভাবটাই যেন পূরণ করতে চাইলেন ম্যাক্স ও’ডাউড। নেদারল্যান্ডসের হয়ে ৬৫ ওয়ানডে ও ৮৫ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার আজ (রবিবার) সিলেটে সংবাদ সম্মেলনে হয়ে গেলেন সাংবাদিক।

নেদারল্যান্ডসের মিডিয়া ম্যানেজার কোরে রুটগার্ডস একটু অবাক করে দিয়েই বাংলাদেশি সাংবাদিকদের বলেছিলেন, ‘‘ম্যাক্স আজ সাংবাদিক হিসেবে আপনাদের সঙ্গে থাকবে।’’ অনেকে রসিকতা ভাবলেও নেদারল্যান্ডসের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নোয়াহ ক্রসকে সাংবাদিকের ভূমিকায় ও’ ডাউড প্রশ্ন করেছিলেন, ‘‘তোমার টঙ্কার ডাকনামের গল্পটা একটু বলবে?’’

ক্রসও উত্তর দিয়ে বলেন, ‘‘ধন্যবাদ ম্যাক্স, তোমাকে ওখানে দেখে ভালো লাগছে।’’ পছন্দের এক বেসবল খেলোয়াড়ের কারণেই তার নাম যে টঙ্কার হয়ে গেছে সেটা ব্যাখ্যা করেছেন ক্রুস।

সংবাদ সম্মেলনে কখনো হাতের ছোট ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন, কখনো ফোন দিয়ে ছবি তুলতে দেখা গেছে বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলা ম্যাক্স ও’ডাউডকে।

ক্রিকেটে আসার আগে বিভিন্ন ক্লাবে অনিয়মিতভাবে ডিজের কাজ করেছেন ও’ডাউড। পাশাপাশি তিনি একজন ইউটিউবারও। ২০০৯ সালের দিকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে একাউন্ট খোলেন তিনি। তবে প্রথমবার ভিডিও আপলোড করেছেন মাস দশেক আগে। । সিলেটে সিরিজে খেলতে আসার আগে ভ্লগও বানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘‘নতুন শুরু…।’’

সিলেটে সংবাদ সম্মেলনে শেষদিকে ক্রসকে তিনি প্রশ্ন করেন আরও একটি, ‘‘বাংলাদেশে তোমার পছন্দের ক্রিকেটার কে?’’ জবাবে তিনি বলেন, ‘‘অনেকের নামই বলা যায়। আমি গত বছর মোস্তাফিজের বিপক্ষে খেলেছি—সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটা কতটা কষ্টদায়ক ছিল।’’

সাংবাদিক হিসেবে ও’ডাউড ভবিষ্যতে কেমন করবে? এই প্রশ্নের জবাবে ক্রুস বললেন, ‘‘আমার মনে হয়, ওর এই পেশায় ভালো একটি ক্যারিয়ার আছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found