Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু : আরও ৪৩০ জন হাসপাতালে

ss-dengue-ward-dmc-041024
[publishpress_authors_box]

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৩০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর রবিবার জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৩০ জন। তাদের নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হল সাত হাজার ৬৫২ জন। আর চলতি বছরে সরকারি হিসেবে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগী সংখ্যা ২৮ হাজার ৬৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যে ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রাম বিভাগে; ৭৯ জন। বাকিদের মধ্যে বরিশাল বিভাগে ৭২ জন, ঢাকা বিভাগে ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩ জন, খুলনা বিভাগে ৬৩ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে তিনজন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে দুইজন।

অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সাত হাজার ২২২ জন। জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

এছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১৫ জনের।

গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে সে ১০ বছরের এক কিশোর। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

গতকাল শনিবারও মৃতের সংখ্যায় শিশু ছিল দুজন। শনিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর কথা জানিয়েছি স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে চার ও সাত বছরের দুই কন্যাশিশু চিকিৎসাধীন ছিল পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে। ২৬ বছরের এক নারী মুগদা জেনারেল হাসপাতালে আর ১৫ বছরের কিশোর চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

তাদেরকে নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩২ জনের।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। আগস্টের প্রথম ১৭ দিনে ২২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যায়। মার্চ মাসে কোনও রোগীর মৃত্যু হয়নি।

২০০০ সালে দেশে ডেঙ্গুর তথ্য রাখতে শুরু করে সরকার। সে বছরে রোগী ছিল ৫ হাজার ৫৫১ জন। এই রোগে ২০২৩ সালে সর্বোচ্চ রোগীর সঙ্গে সর্বোচ্চ মৃত্যুও দেখে বাংলাদেশ।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন; তার মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত