Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

৫০০ উইকেটের অপেক্ষা বাড়ল সাকিবের, বুড়ো তাহিরের জাদু

s5
[publishpress_authors_box]

আবারও ব্যর্থ সাকিব আল হাসান। তার ব্যাটও হাসছে না, বল হাতেও পাচ্ছেন না উইকেটের দেখা। সিপিএলে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস খেলেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। সেই ম্যাচে আজ সাকিব করেছেন ৭ বলে ৮ রান।

বোলিংয়ে ২ ওভারে ১৬ রান খরচ করেও পাননি কোনো উইকেট। তাই সাকিব টি-টোয়েন্টিতে আটকে আছেন ৪৯৯ উইকেটে। এই ফরম্যাটে ৫০০ উইকেটের অপেক্ষা বাড়ল তার। সিপিএলে এই মৌসুমে ৪ ম্যাচে কেবল ১ উইকেটই পেয়েছেন সাকিব।

৫ উইকেট নিয়েছেন ৪৬ বছরের ইমরান তাহির।

সাকিবের ব্যর্থতার দিনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স জিতেছে ৮৩ রানে। গায়ানা অধিনায়ক ইমরান তাহির ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৫ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা করেছিল ২১১ রান। তাড়া করতে নেমে ফ্যালকনস অলআউট ১২৮ রানে। পাঁচে ব্যাটিংয়ে নেমে সাকিব করেন ৭ বলে ৮ রান। ইমরান তাহিরের বলে হন স্টাম্পিং।

এরপর ৪৬ বছরের বুড়ো ইমরান তাহির ফেরান অধিনায়ক ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়কে। ২১ রানে তিনি নেন ৫ উইকেট, যা তার ক্যারিয়ার সেরা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত