Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিমান দুর্ঘটনা : নিখোঁজদের বিষয়ে যোগাযোগ করতে হবে যেসব নম্বরে

diabari crash by harun (13)
[publishpress_authors_box]

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন, তাদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য নম্বর ঘোষণা করা হয়েছে।

সোমবার ওই দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টার ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব নম্বর দেওয়া হয়।

নম্বরগুলোর মধ্যে সেনাবাহিনীর কয়েকটি নম্বর রয়েছে। সেগুলো হলো : মিলিটারি রেস্কিউ ব্রিগেড ০১৭৬৯০২৪২০২, সিএমএইচ বার্ন ইউনিট ০১৭৬৯০১৬০১৯, সিএমএইচ ইমার্জেন্সি ০১৭৬৯০১৩৩১১।

দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলের দুটি নম্বর দেওয়া হয়েছে। অ্যাডমিন অফিসার ০১৮১৪৭৭৪১৩২, ভাইস প্রিন্সিপাল ০১৭৭১১১১৭৬৬।

এছাড়া জাতীয় জরুরি নম্বর ৯৯৯ বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেওয়ার কাজ করবে।

এছাড়া জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। সেখানকার হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭।

সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে। এতে হতাহত হন অনেকে, যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী।

বিমানবাহিনীর এফ-৭ বিজিআই বিমানটি সোমবার দুপুর ১টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found