Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে মোরসালিন

শেখ মোরসালিন এবার আবাহনীতে খেলবেন।
শেখ মোরসালিন এবার আবাহনীতে খেলবেন।
[publishpress_authors_box]

নীরবে চলছে নতুন মৌসুমের ফুটবলে দলবদল। যদিও কোনও দল আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নাম লেখায়নি। তবে ভেতরে ভেতরে ফুটবলারদের দলে নেওয়ার কাজ চলছে। এখন পর্যন্ত বড় চমক দেখিয়েছে আবাহনী লিমিটেড। দুই তরুণ তুর্কি শেখ মোরসালিন ও আল আমিন এরই মধ্যে আকাশী নীল জার্সি গায়ে জড়ানোর নিশ্চিত করেছে।

বুধবার থেকে এএফসি কাপের জন্য আবাহনীর প্রস্তুতি শুরু হচ্ছে। সন্ধ্যায় ক্লাবে ফুটবলারদের রিপোর্টিং। আগের বেশিরভাগ ফুটবলারদের রেখে দিয়ে তাদের সঙ্গে মোরসালিন ও আল আমিনকে নেওয়া হয়েছে। বুধবার মোরসালিনের আবাহনী ক্লাবে যোগ দেওয়ার কথা। আল আমিন আসবেন একদিন পর।

বসুন্ধরা কিংসের ঘরের ছেলে ছিলেন শেখ মোরসালিন। এই মৌসুমে বাইন্ডিংস ফ্রি হয়েছেন। ধারে মোহামেডানে খেলে ক্যারিয়ারের শুরুতে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন মোরসালিন। তারপর বসুন্ধরা কিংসে ফিরে নিজেকে আরও মেলে ধরেছেন। জাতীয় দলে জায়গা করে নিতে সময় লাগেনি। গোলও পেয়েছেন। তবে ব্যক্তিগত কারণে গত মৌসুমে তেমন সুবিধা করতে পারেননি। এবার গেম টাইম ও আর্থিক সুবিধা বেড়ে যাওয়ার কারণে আবাহনীতে এসেছেন।

মোরসালিন গণমাধ্যমকে বলেছেন, “আমি এই মৌসুমে আবাহনীতে খেলবো। এরই মধ্যে সবকিছু সম্পন্ন হয়েছে। আমি চাই শুধু আর্থিক ভিত্তি নয় পাশপাশি মাঠেও খেলতে। গেম টাইমিং আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আবাহনী ঐতিহ্যবাহী দল। এবার এসে নিজেকে নতুন করে মেলে ধরতে চাই। যেন আকাশি-নীল জার্সিধারীরা সাফল্য পায়।”

অন্য দিকে পুলিশ এফসির হয়ে গত মৌসুমে সুনাম কাড়েন আল আমিন। কাবরেরার দলেও জায়গা করে নেন। এবার আবাহনীর হয়ে মাঠ মাতানোর অভিযানে দিনাজপুর থেকে উঠে আসা ফরোয়ার্ডের। আল আমিন বলেন, ‘আমি আবাহনীতে খেলবো। একদিন পরই ক্লাবে আসছি। আবাহনীর মতো দলে খেলাটা আনন্দের বিষয়। দেশের অন্যতম সমর্থকপুষ্ট দল। এবার নতুন দলের হয়ে সাফল্য পাওয়াটা হবে বড় চ্যালেঞ্জের। আমি মাঠে খেলতে চাই। খেলেই দলকে সহায়তা করতে চাই।”

বৃহস্পতিবার থেকে কোচ মারুফুল হকের অধীনে মাঠের অনুশীলন শুরু হচ্ছে। আবাহনী মাঠে আপাতত লক্ষ্য এএফসি কাপের বাছাই পর্ব। ১২ আগস্ট ঢাকায় জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে লড়বে আবাহনী।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত