Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

‘বিশ্বাস ছিল ঘুরে দাঁড়াবো’

miraz
[publishpress_authors_box]
কলম্বো থেকে
কলম্বো থেকে

ওয়ানডেতে এক সময় খুব ভালো পারফরম করা বাংলাদেশ গত দুই বছরে পিছিয়ে পড়েছে অনেকটা। ২০২৩ বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে নিজেদের সাফল্যটা দেখাতে পারছে না বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আফগানিস্তান, উইন্ডিজের পর পাকিস্তানের সঙ্গেও সিরিজ হার জুটে।

এমন অবস্থায় শ্রীলঙ্কার সঙ্গে এই ফরম্যাটে ভালো ফল খুব জরুরী ছিল। প্রথম ম্যাচে হতাশাজনক ভাবে হেরে জয় হাতছাড়া হয়। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে জয়ের বিকল্প ছিল না। মেহেদি হাসান মিরাজরা দেখিয়ে দিলেন তারা জিততে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৮ রানে জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে হাঁফ ছেড়ে বেঁচেছেন যেন মিরাজ। তার অধীনে সবশেষ ৫ ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয় পেলেন অধিনায়ক মিরাজ। এবার এই জয়ের রেশ সিরিজের শেষ ম্যাচে নিয়ে যাওয়া বাকি।

মিরাজদের বিশ্বাস ছিল সিরিজে তারা ফিরবেন। সংবাদ সম্মেলনে বলেছেন, “প্রথম ম্যাচটা আমরা যেভাবে হেরেছি তা কিন্তু কেউ মেনে নিতে পারিনি। একটা ওভারেই মোমেন্টাম বদলে যায়। আমাদের মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ভালো ক্রিকেট খেলি, আমরা ঘুরে দাঁড়াতে পারি। আজকেও কিন্তু আমাদের অনেক রকম কলাপস হয়েছে, তবুও আমরা ঘুরে দাঁড়াই।”

দ্বিতীয় ম্যাচে জিতে বাংলাদেশের সিরিজে সমতা ফেরানোর ম্যাচে পারফরমার আছেন বেশ কয়েকজন। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তানজিম হাসান সাকিবের ৩৩ রান। ২১ বলে তার ওই ক্যামিও ইনিংসটির কারণে বাংলাদেশ আড়াইশো রানের কোটা ছুঁতে পেরেছে।

মিরাজ তাই আলাদা করে উল্লেখ করলেন সাকিবের ইনিংসকে, “আমি অবশ্যই আলাদা কৃতিত্ব দিতে চাই তানজিম সাকিবকে। ওর ৩৩ রান অনেক গুরুত্বপূর্ণ ছিল। ও যেভাবে হাসারাঙ্গাকে আক্রমণ করেছে, ওই ৩৩ রান জয়ের জন্য পার্থক্য গড়ে দেয়। দেখেন এই উইকেটে ওই রানগুলো না হলে কিন্তু আমরা ২২০ এ থাকতাম। এমন উইকেটে ২২০ আর ২৫০ এর পার্থক্য অনেক। তো সাকিবের ওই সাহসী ইনিংস আমাদের জয় সহজ করে।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত