Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মুক্ত মনে লিখুন মুক্তকলমে

Muktokolom
[publishpress_authors_box]

আজকাল অনেকেই ফেইসবুক বা ব্লগে লেখালিখি করছেন। এমন অনেক লেখক আছেন যারা ফেইসবুকে পেইজ বা গ্রুপ খুলে সাহিত্যচর্চা করেন। যার বেশিরভাগই শখের বশে, যেখান থেকে কোনও আয় আসে না। অথচ প্রচুর মানুষ সেসব লেখা পড়ছেন, মন্তব্য করছেন।

তো আমাদের চারপাশে থাকা এই লেখকদের লেখার ভিউ থেকে যদি তারা আয় করতে পারতেন, তাহলে কেমন হতো?

এই চিন্তা থেকেই যাত্রা শুরু মুক্তকলম – Muktokowlom (www.muktokowlom.com) প্ল্যাটফর্মের।

পেশায় স্থপতি সরকার এলিয়াদ পলকের হাত ধরে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে নতুন ধারার লেখার প্ল্যাটফর্ম মুক্তকলম।

এডিটরিয়াল আর এডমিন, এ দুটি সেকশন নিয়ে কাজ করছে মুক্তকলম। লেখকদের লেখা জমা হওয়ার পরে এডিটরিয়াল সেকশন থেকে তার অনুমোদন দেওয়া হয়। এরপর সেটি ওয়েবসাইট ও অ্যাপে লগইন করে পড়তে পারেন পাঠকরা।

মুক্তকলমে পাঠক এবং লেখকদের আলাদা সাইন আপ করার ব্যবস্থা রয়েছে। লেখক হিসেবে কেউ আবেদন করলে প্রথমে তার দেওয়া তথ্য যাচাই বাছাই করা হয়। তারপরই অ্যাডমিন প্যানেল লেখকের প্রোফাইল অ্যাপ্রুভ করে। এই ধাপ পেরোলেই একজন লেখক তার লেখা জমা দিতে পারেন।

মুক্তকলমে লেখকেরা সরাসরি লিখে অথবা পিডিএফ আকারে ফাইল জমা দিতে পারেন। লেখকের প্রোফাইলে গেলেই পাঠক তার সব লেখা পড়তে পারবেন।

এরইমধ্যে বেশ সাড়া পেয়েছে মুক্তকলম। দুই শতাধিক লেখক নিয়মিত লিখছেন মুক্তকলমের জন্য। ফলে প্রতিদিনই পাঠকরা পাচ্ছেন নতুন নতুন সব গল্প-কবিতা।

এই উদ্যোগ সম্পর্কে সরকার এলিয়াদ পলক সকাল সন্ধ্যাকে বলেন, “আজকাল মানুষ অনেক বেশি সামাজিক মাধ্যমমুখী। মোবাইলটা যেহেতু তার হাতেই থাকছে তাই সেখানে রিলস দেখে বা শুধু স্ক্রল করে সময় নষ্ট না করে মানুষ যেন পড়তে আগ্রহী হয়, সেই চিন্তা থেকেই মুক্তকলমের যাত্রা।

“আশা করি মানুষের মধ্যে লেখা ও পড়ার প্রবণতা বাড়বে আর তা হবে আমাদের মুক্তকলমের হাত ধরে।”

ভবিষ্যতে সেরা লেখক নির্বাচন বা লেখকদের পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত