Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গান বাংলার তাপস ৭ মাস পর কারামুক্ত

কৌশিক হোসেন তাপস
কৌশিক হোসেন তাপস
[publishpress_authors_box]

রাষ্ট্র ক্ষমতায় পালাবদলের পর গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন স্টেশন গান বাংলার মালিক কৌশিক হোসেন তাপস জামিনে কারামুক্ত হয়েছেন।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গায়ক-সুরকার-সঙ্গীত পরিচালক তাপসের কারামুক্তির খবর নিশ্চিত করেন।

গত ৩ নভেম্বর তাপসকে ঢাকার উত্তরা থেকে আটক করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল তাকে।

কারা কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, সব কয়টি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন তাপস। বেইলবন্ড যাচাই শেষে বুধবার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলায় কার্যালয় ভাংচুর হয়েছিল। এরপর ৩ নভেম্বর গ্রেপ্তার করা তাকে।

তাপসকে প্রথমে উত্তরা পূর্ব থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল।

গান বাংলা মালিকানা নিয়েও তাপসের বিরুদ্ধে মামলা হয়। গত বছরের গত ৯ ডিসেম্বর গুলশান থানার সেই মামলায়ও তাপসকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এরপর গত ৭ মে অভ্যুত্থানের সময় এক ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল তাকে।

এই সবগুলো মামলায় জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পেলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত