Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশকে পেনাল্টি না দেওয়া রেফারির ‘ফেইসবুক লক’

bd finaL5
[publishpress_authors_box]

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে সিঙ্গাপুরের সঙ্গে পাল্লা দিয়েই খেলেছে বাংলাদেশ। ২-১ গোলে হারলেও শেষ দিকে পেনাল্টি পেলে অন্যরকম হতে পারত ম্যাচের ফল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সে সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করলে পেনাল্টির আবেদন করে বাংলাদেশ।

 পেনাল্টির বাঁশি অবশ্য বাজাননি রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। এমনকি দায়পুয়াত ও তাঁর স্ত্রী কেসা রুথের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ।

 সেটা তিক্ত পর্যায়ে চলে যাওয়ায় রেফারি ও তার স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। ফেইসবুক আইডিতে দুজনের প্রোফাইল লক দেখা যাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ থেকে বাঁচতেই এটা করেছেন তারা।

মাত্র ২০ বছর বয়সে রেফারিং ক্যারিয়ার শুরু করেছিলেন দায়পুয়াত। ২০১৯ সালে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ইরাক ও কম্বোডিয়ার ম্যাচে ৫০ হাজার দর্শকের সামনে বাঁশি বাজিয়েছিলেন তিনি।

এই ফাউলেই পেনাল্টি দেননি রেফারি।

২০২১ সালে এফসি কাপের ম্যাচও পরিচালনা করেছে দায়পুয়াত। তবে এভাবে ফেইসবুক প্রোফাইল লক করতে হয়নি কখনও!

আরও পড়ুন

সর্বাধিক পঠিত