Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঈদের ফিরতি যাত্রায় রেলযাত্রীদের মাস্ক পরিধানের অনুরোধ

mask
[publishpress_authors_box]

ঈদুল আজহার পর ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরিধানের জন্য নাগরিকদের অনুরোধ করেছে বলে জানিয়েছে বাসস। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, গত মে মাস থেকেই দেশে করোনার প্রকোপ বাড়ছে। এরই মধ্যে করোনার একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর সংক্রমণে সক্ষম নতুন একটি এক ধরন বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যার প্রভাব বাংলাদেশে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত