Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ইংলিশ মিডিয়ামের ছেলে-মেয়েরাও সাঁতারে আসছে

জাতীয় বয়সভিত্তিক সাঁতারের সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
জাতীয় বয়সভিত্তিক সাঁতারের সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

দেশের সাঁতারে সাধারণত সুবিধাবঞ্চিত সাঁতারুদের অংশগ্রহণ বেশি থাকে। এবার আন্তঃস্কুল সাঁতারের মাধ্যমে  ইংলিশ মিডিয়ামের স্বচ্ছল পরিবার থেকে সাঁতারু বের করে আনার আভাস মিলেছে।

৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল বুধবার। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি নিয়ে মোট ৮০টি টিমের প্রায় ৫৫০ জন সাঁতারু অংশ নিচ্ছে। মঙ্গলবার অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে বয়সভিত্তিক সাঁতার ছাড়াও সংবাদ সম্মেলনে ইংলিশ মিডিয়ামের ছেলে-মেয়েদের প্রসঙ্গটি এসেছে।

বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ৫টি গ্রুপে (অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে। সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং-এ ৪টি ইভেন্টসহ (১ মি. স্প্রিং বোর্ড, ৩ মি. স্প্রিং বোর্ড, ৫ মি. প্ল্যাটফর্ম ডাইভিং ও বালিকাদের ১ মি. স্প্রিং বোর্ড) মোট ১০৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে ডাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজয়ী সাঁতারুদের সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি দেওয়া হবে। এছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি এবং আর্থিক পুরস্কার প্রদান করা হবে।  সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত জানান সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস ও নৌবাহিনীর কমান্ডার আলিমুল ইসলাম।

সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানিয়েছেন, “জুলাই মাসের মাঝামাঝি সময়ে আমরা আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা শুরু করতে চাই। এটা প্রথম আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা শুরু করতে চাই। এটা প্রথম আন্ত:স্কুল টুর্নামেন্ট। এখানে ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা অংশগ্রহণ করবে। আমরা চাচ্ছি প্রতিটা বিভাগেই এই কার্যক্রম চালাতে। আমরা প্রথম শুরু করবো ঢাকা দিয়ে। আশা করছি এখান থেকে অনেক ভালো সাঁতারু বের হয়ে আসবে। আমরা যদি এখান থেকে ভালো  সাঁতারু পাই তাহলে তাদেরকেও আমরা ট্যালেন্ট হান্টের প্রোগ্রামে যুক্ত করে নেব। এছাড়া আগামীকালে আমাদের যে জাতীয় সাঁতার শুরু হচ্ছে এখানেও যারা ভালো করবে তাদেরকেও আমরা ট্যালেন্ট হান্টে  নিয়ে যাব।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত