Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন কারাগারে

kajim uddin
[publishpress_authors_box]

জুলাই আগস্টের আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে শিক্ষার্থী আরিফকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার সাব-ইন্সপেক্টর মাহমুদুল হাসান আসামিকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে কেউ জামিনের আবেদন করেনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ মে দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকার আফতাব নগর এলাকা থেকে কাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। 

যাত্রাবাড়ী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর মো. শরীফুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া ‍গুলি চোখে লাগে লর্ড হার্ডিঞ্জং ফাযিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র আরিফের।

চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার এজাহারনামীয় ১৪ নম্বর আসামি কাজিম উদ্দিন।

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কারাবন্দী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী ফাহিমা খাতুনসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুদকের আলাদা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আরিফ মোস্তফা, স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা এবং ছেলে তাইফ মোস্তফা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। উবায়দুল মোকতাদির এবং তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থার উপসহকারি পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।

আবেদনে বলা হয়, উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অনুসন্ধানের সময় জানা যায়, উবায়দুল মোকতাদির চৌধুরী বর্তমানে ভিন্ন মামলায় জেল হাজতে আছেন। তবে তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যে কোনও সময় দেশের বাহিরে চলে যেতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের বিদেশ যাওয়া ঠেকানো দরকার।

এদিন আরিফ মোস্তফা পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থার উপপরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

আবেদনে বলা হয়, আরিফ মোস্তফা পানি উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকার সময় কম দামের মেশিন বেশি দামে কেনা ও প্রি-ইন্সপেকশনের নামে বিদেশ ভ্রমণ করে অবৈধ আর্থিক সুবিধা নিয়েছেন, বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অর্থ দিয়ে তার স্ত্রী মোসাম্মৎ তাহেরা মোস্তফার নামে খুলনার বিভিন্ন মৌজায় শত শত বিঘা জমি ক্রয় করেন। খুলনা শহরে একাধিক বাড়ি নির্মাণ, বিভিন্ন কোম্পানিতে শত শত কোটি টাকা বিনিয়োগ করে শেয়ার কেনা, কোম্পানির মাধ্যমে নিজ অফিসসহ বিভিন্ন দপ্তরের টেন্ডারে অংশ নিয়ে অনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। 

আরিফ মোস্তফা খুলনা শহরে ছয়তলা বিশিষ্ট বাড়ি, গুলশান-২ ও ধানমন্ডিতে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, তার নিজ এলাকায় ৫০ বিঘা জমি, স্ত্রীর নামে খুলনায় ১০০ বিঘা জমি, স্ত্রী ও ভাই-বোনদের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর এবং বিপুল পরিমাণ সোনা কেনায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

আরিফ মোস্তাফা অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি হস্তান্তর করে সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যহত হওয়ার সম্ভাবনা আছে। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found