Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দেশের পথে প্রধান উপদেষ্টা

yunus
[publishpress_authors_box]

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন।

বিশ্বের ক্যাথলিক ক্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে সোমবার মারা যান।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে শনিবার তার শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেন।

আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতারে থাকার সময়ই পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত