Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বৃষ্টি হতে পারে সারাদেশে, তাপমাত্রাও বাড়তে পারে

ফাইল ছবি
ফাইল ছবি
[publishpress_authors_box]

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা রবিবার দুপুরে সকাল সন্ধ্যাকে জানিয়েছেন, সারাদেশে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যে সিলেট এলাকায় বেশি হবে, ঢাকায় কম।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে বা বৃষ্টি হতে পারে। অনেক স্থানে বৃষ্টি হতে পারে বজ্রসহ।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীর বাগমারায় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের মাইজদীকোর্টে ৮৯ মিলিমিটার। এ সময়ে ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সিলেট বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর বরিশাল ও খুলনায়।

সকাল সন্ধ্যার এক প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “বৃষ্টি সারাদেশে প্রতিদিনই কোথাও কম কোথাও বেশি হবে। তবে এর ভেতরে সিলেটে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঢাকাতে কম হবে।”

এ সময় তাপমাত্রার কী অবস্থা থাকবে জানতে চাইলে তিনি বলেন, “তাপমাত্রা একটু রাইজ হবে।”

শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কেমন জানতে চাইলে আফরোজা সুলতানা বলেন, “শিলাবৃষ্টির সম্ভাবনা কম। তবে বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি।”

তাপমাত্রা কম হলে বজ্রপাত বেশি হয় বলে জানান এই আবহাওয়াবিদ।

আরেক আবহাওয়াবিদ কাজী জেবুন নেছা সকাল সন্ধ্যাকে বলেন, “বৃষ্টিটা হবে এলাকাভেদে, সব জায়গায় একসঙ্গে না। কালও (সোমবার) এমনই মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি হবে। পরশু থেকে কিছুটা কমে আসবে।”

মাসের শেষ সপ্তাহে আবার বৃষ্টি হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found