Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ড্যাবের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ৪৫ দিনে

ss-dab-logo-24032024
[publishpress_authors_box]

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. মো. আবদুস সালাম এই কমিটির নেতৃত্ব দিচ্ছিলেন।

এই কমিটি বিলুপ্তের পাশাপাশি গঠন করা হয়েছে আগামী সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি।

ড্যাবের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন হয় ২০১৯ সালে। সেই নির্বাচনেই জয়ী হয়েছিল ডা. হারুন ও ডা. সালাম পরিষদ।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. হারুন আল রশীদ এবং ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই ড্যাবের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে একটি কমিটি ঘোষণা করা হবে।

ড্যাব সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, আগামী কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনায় কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে।

১২ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, অধ্যাপক ড. মামুন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডা. রফিকুল ইসলাম, ডা. এস এম রফিকুল ইসলাম (বাচ্চু), ডা. পারভেজ রেজা কাকন, সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফান আহমেদ সোহেল এবং বিলুপ্ত হওয়া ড্যাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা আজিজ সুমন।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ড্যাব। একই বছরের ডিসেম্বরে গঠিত হয় আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত