Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

২৫ রোজার মধ্যে সংবাদমাধ্যমে বেতন-বোনাস পরিশোধের দাবি

ss-newspaper-22032025
[publishpress_authors_box]

২৫ রোজার মধ্যে দেশের সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন, বকেয়া ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার এক বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের নেতারা এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, “ঈদুল ফিতর উপলে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন ভাতা ও উৎসব ভাতা অবশ্যই পরিশোধ করতে হবে।”

সংগঠন দুটির নেতারা আশা প্রকাশ করেন, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন।

কয়েকটি সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর উৎসব ভাতা দেওয়া হয় না জানিয়ে সে বিষয়ে উদ্বেগও প্রকাশ করা হয় বিবৃতিতে।

সেখানে আরও বলা হয়, “দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।” এসব বিষয় পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে ডিইউজে ও বিএফইউজে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found