Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

অমিতাভ রেজার নতুন উদ্যোগ ‘সিনেমা পাঠশালা’

amitabh-reza
[publishpress_authors_box]

নন্দিত বিজ্ঞাপন নির্মাতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের পরিচালক অমিতাভ রেজা চৌধুরী সিনেমা পাঠশালা নিয়ে একটি ভার্চুয়াল ফিল্ম স্কুল চালুর উদ্যোগ নিয়েছেন।

‘সিনেমা পাঠশালা’ নামে এই ভার্চুয়াল ফিল্ম স্কুল আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণের জন্য একটি ছয় সপ্তাহব্যাপী বিশেষ কোর্স চালু করছে, যেখানে চলচ্চিত্র নির্মাণের গল্প বলার কৌশল, সিনেমাটোগ্রাফিক টেকনিক এবং হাতে-কলমে চিত্রনাট্য উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে৷

কোর্সের অন্যতম আকর্ষণ হলো ‘ওয়ান-টু-ওয়ান শর্ট ফিল্ম স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সেশন’। যেখানে অংশগ্রহণকারীরা অমিতাভ রেজা এবং আমন্ত্রিত অতিথি প্রশিক্ষকদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন।

এই উদ্যোগ সম্পর্কে অমিতাভ রেজা চৌধুরী বলেন, “সিনেমা হলো শক্তিশালী গল্প বলার একটি মাধ্যম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি নতুন চলচ্চিত্র নির্মাতাদের পথচলায় দিকনির্দেশনা দিতে চাই।”

তিনি জানান, এই কোর্সটি প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনলাইনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনও স্থান থেকে আগ্রহীদের অংশ নেওয়ার সুযোগ করে দেবে এই প্লাটফর্ম।

ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টারঅ্যাকটিভ লেকচার, কেস স্টাডি এবং ব্যক্তিগত পরামর্শ নেওয়ার মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত