Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দেড় দশক পর আবারও বাংলা সিনেমায় রাভিনা ট্যান্ডন

রাভিনা ট্যান্ডন বাংলা সিনেমা
[publishpress_authors_box]

দীর্ঘ বিরতির পর আবারও বাংলা সিনেমায় ফিরছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ২০১০ সালে রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায় দেখা গিয়েছিল এক সময়ের এই সাড়া জাগানো বলিউড অভিনেত্রীকে।

টলিউডের ওই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা তাদের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আসন্ন সিনেমাটির নাম বানসারা । যার পরিচালক আতিউল ইসলাম।   

এই মুহূর্তে বানসারা সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা আতিউল ইসলাম। গল্পের প্রেক্ষাপট পুরুলিয়ার মাফিয়া এবং পুলিশের দ্বন্দ্ব। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য।

সূত্রের দাবি, সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য নির্মাতা ইতিমধ্যে রাভিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, কলকাতায় সিনেমাটির বেশ কিছু শুটিংয়ের কাজ বাকি আছে। আর তাতেই নাকি তিনি উপস্থিত থাকতে পারেন।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, ‘‘বিষয়টা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। সিনেমাটি খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভেবেছি।’’

নির্মাতা আতিউল আরও জানান রাভিনার সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। ভিডিও কলে নাকি এই সিনেমা নিয়ে রাভিনার সঙ্গে আলোচনাও হয়েছে।

আতিউল আরও বলেন, ‘‘চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি রাজি হলে, কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত