Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নামে নেই ‘বচ্চন’! ঐশ্বরিয়া-অভিষেক বিচ্ছেদ কি তবে আসন্ন

Aishwariya Rai_01
[publishpress_authors_box]

অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য কলহের গুঞ্জন চলছে অনেকদিন ধরে। যদিও সেসব গুঞ্জন নিয়ে এই দম্পতি কখনোই মুখ খুলেননি। তবে সেই গুঞ্জনের পালে এবার যেন ঝড়ো হাওয়া গিয়ে লাগলো। আর এই হাওয়ার উৎস একটি ভিডিও।

সম্প্রতি ঐশ্বরিয়া দুবাইতে অনুষ্ঠিত গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। দুবাই উইমেন ইস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অনুষ্ঠানে অভিনেত্রীর দেওয়া এক বক্তব্য শেয়ার করা হয়। তাতে দেখা যায় অভিনেত্রীর পেছনের স্ক্রিনে শুধুমাত্র ‘ঐশ্বরিয়া রাই’ নামটি ভেসে উঠছে।

বিয়ের পর থেকে যে কোন আনুষ্ঠানিকতায় তিনি বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে ভিডিওতে ‘বচ্চন’ দেখা না যাওয়ায় তার সঙ্গে অভিষেকের ডিভোর্সের প্রসঙ্গটি আবারও সামনে এসেছে।

ভিডিওর নিচে এক ভক্ত মন্তব্য করেছেন, “গর্জিয়াস। যারা কিছুদিন আগে ঐশ্বরিয়াকে তার লুক নিয়ে ট্রোল করেছিল, তারা আজ কোণায় বসে কাঁদছে।”

আরেকজন লিখেছেন, “সুন্দরী, স্মার্ট, ঐশ্বরিয়ার তুলনা ঐশ্বরিয়া নিজেই।”

একজন সরাসরি লিখেছেন, “কেউ কি দেখেছে, নামের থেকে বচ্চন মিসিং।”

কোন রাখঢাক না রেখেই একজন ইন্সটাগ্রাম মন্তব্য করেছেন, “আমি এখনও ভাবতে পারি না, ওর মতো মেয়েরও বিয়েতে সমস্যা হতে পারে!”

অনুষ্ঠানে একটি সিলভার কাজ করা নীল গাউনে ঐশ্বরিয়াকে দেখা গেছে। স্মোকি সাজে অসাধারণ লাগছিল তাকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত