Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মেডিকেলে ভর্তি : মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল

health ministry
[publishpress_authors_box]

দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনির কোটা বাতিল করেছে সরকার।

এসব কলেজে শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রণয়ন করা মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার এই নীতিমালা প্রকাশ করে।

এর আগে ২০২৪ সালে ভর্তি সংক্রান্ত নীতিমালায় মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানের সন্তানাদির জন্য দুই শতাংশ কোটা বরাদ্দ ছিল। যদিও উভয় ক্ষেত্রে এ কোটার অধীনে আসন শূন্য থাকলে সাধারণ মেধা থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করে আসন পূরণ করার শর্ত দেওয়া আছে।

নতুন সংশোধিত নীতিমালায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ প্রাপ্তির ওপর আগে ২০০ নম্বর ধরা হলেও এবার তা কমিয়ে ধরা হয়েছে ১০০ নম্বর। জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করা হবে।

নীতিমালায় বলা হয়, সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের এসএসসি/সমমান পরীক্ষায় পাওয়া জিপিএর ১০ গুণের সঙ্গে এইচএসসি/সমমান পরীক্ষায় পাওয়া জিপিএর ১০ গুণ এবং ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।

তবে আগের বছরের এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ করা প্রার্থীদের সর্বমোট পাওয়া নম্বর থেকে ৩ এবং আগের বছরের সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৬ নম্বর কেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় তাদের নাতি-নাতনিদের সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরাই এই কোটা সুবিধা পাবেন জানিয়ে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয়, কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে তা পূরণ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত