মে দিবস; শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক শ্রম সময় আট ঘণ্টা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল। রক্তের বিনিময়ে আদায় করতে হয়েছিল সেই দাবি। তারপর থেকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হচ্ছে বিশ্বজুড়ে। ছবি : সকাল সন্ধ্যা
মে দিবসে বৃহস্পতিবার ঢাকায় মিছিল করে বিভিন্ন শ্রমিক সংগঠন। ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের শোভাযাত্রা থেকে মাতৃত্বকালীন ৬ মাস ছুটি বাধ্যতামূলক করার দাবি তোলা হয়। ছবি : সকাল সন্ধ্যাবাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবসের শোভাযাত্রা থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়। ছবি : সকাল সন্ধ্যা মে দিবসে ঢাকায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাবেক দুই সভাপতি শ্রমিক নেতা মনজুরুল আহসান খান ও মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি : সকাল সন্ধ্যামে দিবসে বৃহস্পতিবার বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিলে মুখর ছিল ঢাকার রাজপথ। এসব মিছিল থেকে শ্রমিকদের অধিকার আদায়ের নানা দাবি তুলে ধরা হয়। ছবি : সকাল সন্ধ্যামে দিবসে বৃহস্পতিবার জাতীয় শ্রমিক জোটের মিছিল। ছবি : সকাল সন্ধ্যামে দিবসে শ্রমিক সংগঠনগুলোর মিছিল-শোভাযাত্রা থেকে কর্মস্থলে যৌন হয়রানি বন্ধের দাবিও জানানো হয়। ছবি : সকাল সন্ধ্যামে দিবসে ঢাকার মিরপুরে কমিউনিস্ট পার্টির মিছিল।