সেই আলোচনায় অংশ নিতে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)। ছবি : হারুন-অর-রশীদহঠাৎ তাদেরকে অবরুদ্ধ করেন একদল ব্যক্তি। অবরুদ্ধকারীরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। ছবি : হারুন-অর-রশীদএ সময় তারা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ে যোদ্ধারা, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেন। ছবি : হারুন-অর-রশীদএকপর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। ছবি : হারুন-অর-রশীদএসময় সেখানে ধাক্কাধাক্কিও হয়। ছবি : হারুন-অর-রশীদ একজনকে নিচে ফেলে মারতে দেখা যায়। ছবি : হারুন-অর-রশীদপরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যান। ছবি : হারুন-অর-রশীদ