Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাপ্তাই হ্রদে ভাসল বিঝুর ফুল

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে বাংলা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ।
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
গঙ্গা দেবীর উদ্দেশে শনিবার ভোরে কাপ্তাই হৃদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা।
ফুল বিঝুতে রাঙ্গামাটিতে নারীরা বাহারি রঙের ঐতিহ্যবাহী পিনন-হাদি আর ছেলেরা ধুতি-পাঞ্জাবি পরে নববর্ষ উদযাপন করেন।
এদিন পুরনো বছরের সব দুঃখ, কষ্ট ও গ্লানি দূরে ঠেলে নতুন বছর যাতে সুখে-শান্তিতে কাটানো যায়, সেই প্রার্থনা করে ফুল ভাসান পাহাড়িরা।
নববর্ষ উদযাপনের আনন্দে মাতোয়ারা শিশুর দল।
রবিবার বিঝু উৎসবের দ্বিতীয় দিনে বাড়িতে বাড়িতে রান্না করা হবে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার পাজন।

আরও পড়ুন