গঙ্গা দেবীর উদ্দেশে শনিবার ভোরে কাপ্তাই হৃদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা।ফুল বিঝুতে রাঙ্গামাটিতে নারীরা বাহারি রঙের ঐতিহ্যবাহী পিনন-হাদি আর ছেলেরা ধুতি-পাঞ্জাবি পরে নববর্ষ উদযাপন করেন।এদিন পুরনো বছরের সব দুঃখ, কষ্ট ও গ্লানি দূরে ঠেলে নতুন বছর যাতে সুখে-শান্তিতে কাটানো যায়, সেই প্রার্থনা করে ফুল ভাসান পাহাড়িরা।নববর্ষ উদযাপনের আনন্দে মাতোয়ারা শিশুর দল।রবিবার বিঝু উৎসবের দ্বিতীয় দিনে বাড়িতে বাড়িতে রান্না করা হবে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার পাজন।